ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বোদায় সীমান্ত এলাকায় ৫৬ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় গরু আটক

২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের তিনটি ভারতীয় গরু আটক বাংলাদেশ (বিজিবি)

বোদায় সীমান্ত এলাকায় ৫৬ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় গরু আটক

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে ৫৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের তিনটি ভারতীয় গরু আটক করেছে। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নীলফামারী ব্যাটালিয়ন৷  এর আগে সোমবার ৬টায় নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)’র আওতাধীন পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের অমরখানা  এলাকায় সীমান্ত পিলার ৭৭৯/এমপি থেকে প্রায় দেড়শ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে গরুগুলো আটক করে বিজিবি৷

বিজিবি জানায় বোদা উপজেলা বড়শশী বিওপির একটি নিয়মিত ও বিশেষ টহল দল সুবেদার  একাব্বর রহমানের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭৯/এমপি থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় দুটি ভারতীয় গরু আটক করে। একই সময়ে সরদারপাড়া বিওপির আরেকটি টহল দল নায়েব সুবেদার মো. সোলায়মান আলীর নেতৃত্বে একই এলাকায় পৃথক অভিযানে আরও একটি ভারতীয় গরু আটক করে।

এভাবে পৃথক দুটি অভিযানে ভারত থেকে বাংলাদেশে চোরাচালানকৃত মোট তিনটি গরু উদ্ধার করা হয়। আটককৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯০ হাজার টাকা। এ বিষয়ে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নীলফামারী ৫৬ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মোহাম্মদ বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন৷

Tag :
জনপ্রিয় সংবাদ

ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত 

বোদায় সীমান্ত এলাকায় ৫৬ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় গরু আটক

আপডেট টাইম : ১২:০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫