ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

বোয়ালমারী-আলফাডাঙ্গার ১১ গ্রামে ঈদুল আযহা উদযাপন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বুধবার (২৮ জুন) ঈদুল আযহার নামাজ আদায় করেছেন ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার ১১ গ্রামের মানুষ। বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও বোয়ালমারী উপজেলার কাঁটাগড় গ্রামের বাসিন্দা মো. মাহিদুল হক। জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১০টি গ্রামের আংশিক মানুষ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র রোজা ও দুটি ঈদ উৎসব পালন করে থাকেন। তাই অন্য এলাকার একদিন আগে এসব এলাকার লোকজন ঈদ উদযাপন করে থাকেন। এছাড়া আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ধলেরচর গ্রামের কিছু মানুষ একই সাথে ঈদ উদযাপন করেন। একদিন আগে যারা রোজা, ঈদুল ফিতর উৎসব ও ঈদুল আযহা উদযাপন করেন তাঁরা সবাই চট্টগ্রামের মির্জাখিল শরীফের মুরিদান। সহস্রাইল দায়রা শরিফ, রাখালতলি ও মাইটকুমরা মসজিদে এসব ধর্মপ্রাণ মুসলমানরা তিনটি জামায়াতে ঈদের নামাজ আদায় করেছেন। ইতিমধ্যেই নামাজ সেখানে আদায় করা হবে সেখানে পরিস্কার পরিচ্ছনতার কাজ ও সাজসজ্জা শেষ হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে সাড়ে ১১টার মধ্যে পর্যায়ক্রমে জামায়াত শেষ হয়েছে। আজ বুধবার সহস্রাইল দায়রা শরীফের সমন্বয়কারী আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও বোয়ালমারীর কাঁটাগড় গ্রামের বাসিন্দা মো. মাহিদুল হক জানান, চট্টগ্রামের মির্জাখিল শরীফ ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, দরিসহস্রাইল, মাইটকুমরা, রাখালতলি গঙ্গানন্দপুরসহ ১০ গ্রামের আংশিক এবং আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ধলেরচর গ্রামের কিছু লোকজন একদিন আগে রোজা ও দুইটি ঈদ পালন করে থাকেন। মুসলধারে বৃষ্টি হওয়ার কারণে এ বছর লোকজন একটু কম হয়েছে। সহস্রাইল দায়রা শরিফ নামাজ আদায় করার বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা উপজেলার ধলেরচর গ্রামের বাসিন্দা আবু বক্কার জানান, সৌদি আরবের সাথে মিল রেখে আমরা আগে আলফাডাঙ্গার তিনগ্রামের কিছু লোকজন নিয়ে ধলেরচর মাদ্রাসা ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতাম। আমাদের ইমাম অধ্যক্ষ আব্দুর রহমান মারা যাওয়ার পর থেকে এখানে আর জামায়াত হয় না। আমরা ধলেরচর গ্রামের কিছু লোকজন বোয়ালমারীর সহস্রাইল এসে নামাজ আদায় করেছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

বোয়ালমারী-আলফাডাঙ্গার ১১ গ্রামে ঈদুল আযহা উদযাপন

আপডেট টাইম : ০১:৪৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩