ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

বোয়ালমারীতে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

বোয়ালমারী( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরে বোয়ালমারীতে অবৈধ আগ্নেয়াস্ত্র, ইয়াবাসহ একাধিক মামলার আসামি এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. মানোয়ার শিকদার। সে উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের সোরহাব শিকদারের ছেলে। বোয়ালমারী থানাসহ আসপাশের থানায় তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ডহর নগর ফাঁড়ি পুলিশ এর উপপরিদর্শক কবির হোসেনের নেতৃত্বে ফাঁড়ি পুলিশের একটি দল রূপাপাত দক্ষিণপাড়া উকিল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে মানোয়ার শিকদারকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি লোহার তৈরী দেশীয় ওয়ান শুটার গান, ১টি রামদাসহ ৮৩ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ। অভিযানের সময় বাড়িওয়ালা উকিল হোসেনসহ বেশ কয়েকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃত মানোয়ার শিকদারকে রাতেই বোয়ালমারী থানায় হস্তান্তর করে ফাঁড়ির পুলিশ। অস্ত্র ও ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কবির হোসেন বাদি হয়ে মামলা করেছেন। বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন – আটক মানোয়ার শিকদার চিহ্নিত মাদক কারবারি তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, দীর্ঘদিন যাবত তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল পুলিশ। তথ্য প্রযুক্তির সাহায্যে তার অবস্থান নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক তাকে গ্রেপ্তার করছে পুলিশ। অস্ত্র ও ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

বোয়ালমারীতে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৯:৪৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩