ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

বোয়ালমারীতে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ কাজী সিরাজের মতবিনিময়

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এই আসনের সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার (০৩ জুন) সকালে ওয়াপদা মোড়স্থ নিজ বাসভবনে তিনি গণমাধ্যমকর্মীদের সাথে এ মতবিনিময় করেন। কাজী সিরাজ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য। মতবিনিময়কালে কাজী সিরাজ বলেন, ‘আমি দলের কাছে নমিনেশন চাইব। দল যদি আমাকে নমিনেশন দেয় তবে আমি নির্বাচন করব। আর যদি না দেয় তবে যে পায় তার পক্ষে কাজ করব।’ তিনি আরো বলেন, ‘আমি মনোনয়ন না পেলেও রাজনীতি করব। জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিই করব। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনা দরকার।’ গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। কারণ আমি মানুষকে ভালোবাসি, এ এলাকার মানুষও আমাকে ভালোবাসে। আমার নিকট কেউ সাহায্যের জন্য আসলে আমি কাউকে ফিরিয়ে দেই না।’ এ সময় তিনি বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য আসাদুল করিম, উপজেলা কৃষক লীগের আহবায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম ও কৃষকলীগসহ আ’লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

বোয়ালমারীতে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ কাজী সিরাজের মতবিনিময়

আপডেট টাইম : ০২:২৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩