ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ , আজকের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

বোয়ালমারীতে এক রাতে ১১ টি স্যালো মেশিন চুরি

 বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে এক রাতে একই মাঠ থেকে ধান সেচের ১১টি স্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় (১৭ সেপ্টেম্বর) থানায় লিখিত অভিযোগের প্রক্রিয়া চলছে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের বাইখির দক্ষিণ পাড়া মাঠ থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে বাইখির গ্রামের রুস্তম মোল্লা, ইয়াকুব মোল্লা, আকরাম মোল্লা, বিধান, কার্তিক, সুনিল, ইলিয়াস, বনচাকি গ্রামের আজগারসহ ১১ টি ব্লোকের ইরি ব্লোকের স্যালো মেশিন চুরি হয়েছে। চতুল গ্রামের বাবলু শরিফ জানান একই রাতে বাইখির দক্ষিণ পাড়া মাঠ থেকে ১১ টি স্যালো মেশিন চুরি হয়ে গেছে। চুরির ঘটনায় শনিবার থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ  আব্দুল ওহাব বলেন, চুরির বিষয়টি এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।