ঢাকা ১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

বোয়ালমারীতে চোর আটক, পুলিশে দেওয়ার পরও গ্রাম বাসির সালিশে ১০ লক্ষ টাকা জরিমানা

 বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী গ্রামের মুন্সিপাড়া ৪ চোর গ্রামবাসির হাতে আটক। খবর পেয়ে ডহরনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরদের আটক করেছেন। বর্তমানে চোরের দল ফাঁড়ির হাজতে রয়েছে। এদিকে পুলিশ চোরদের ফাঁড়িতে নিয়ে যাওয়ার পর পরমেশ্বদী মুন্সিপাড়া গ্রামের স্থানীয় মাতুব্বর সিরাজুল ইসলাম মুন্সি, হান্নান মোল্যা, আক্তার হাফেজ, মান্নান মোল্যা, ইছাক মোল্যা, রশিদ মোল্যা, রওশন মোল্যাসহ আক্তার হাফেজের বাড়িতে শালিস বৈঠক বসিয়ে চোরদের অভিভাবকদের হাজির করে শালিসে বক্কার শেখকে ৫ লক্ষ, মোকসেদ সিকদারকে ৩লক্ষ, ফজল মোল্যাকে ২ লক্ষ মোট ১০ লক্ষ টাকা জরিমানা করেন। এ সময় বক্কার শেখ টাকা দিতে পারবে না জানালে তার ভিটে বাড়ি লিখে দিয়ে তাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলেন মাতুব্বররা। সরজমিন গিয়ে জানা যায়, পরমেশ্বদী গ্রামে দীর্ঘদিন ধরে, মাঠ থেকে স্যালোমেশিন, মটোর, টিউওবয়েল চুরি করে আসছে পরমেশ্বদী গ্রামের শিপন (১৮), মামুন সিকদার (১৩), ফরহাদ (১২), রিয়াদ (১১)। রবিবার (৫ মার্চ) রাত ৮টার দিকে পরমেশ্বদী ঈদগাহের টিউওবয়েল চুরি করে নিয়ে যাবার সময় তাদের হাতে নাতে ধরে গ্রামবাসি। পরে তাদের ওই গ্রামের কাঞ্চন দফাদারের বাড়িতে রাতে আটকিয়ে রেখে সোমবার সকালে আক্তার হাফেজের বাড়িতে নিয়ে শালিসে বসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরদের আটক করে ফাড়িতে নিয়ে যায়। আক্তার হাফেজ শালিস বৈঠকের বিষয় বলেন, শালিস করেছিলাম। পরে শালিসের রায় বাদ দেওয়া হয়েছে। এসআই কবির হোসেন বলেন, চোর আটকিয়ে রাখা হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চোরদের আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ওরা যে চুরি করেছে তা আটককৃতরা স্বীকার করেছে। শালিসের বিষয়ে কবির হোসেন বলেন, চোরদের পুলিশ আটক করেছে। তাদের বিচার আইন করবে। স্থানীয় মাতুব্বররা শালিস করে বসত ভিটা লেখে দিতে বলেছে এটা বোধ হয় ঠিক করেননি।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

বোয়ালমারীতে চোর আটক, পুলিশে দেওয়ার পরও গ্রাম বাসির সালিশে ১০ লক্ষ টাকা জরিমানা

আপডেট টাইম : ১০:৩৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩