ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বোয়ালমারীতে জেলা প্রশাসকের বৃক্ষরোপন

 বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বৃক্ষরোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ। মঙ্গলবার ( ১৪ মার্চ) বিকেলে থানা সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ভরাটকৃত জমিতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। শহীদ মিনারের সামনে ময়লা ডোবা থাকায় সেখানে মানুষজন যেতে স্বাচ্ছন্দ বোধ করতো না। ভাষা দিবসে সবাই গরু হাটে জড়ো হয়ে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিতেন। উপজেলা প্রশাসন ডোবা ভরাট করে বৃক্ষরোপন করে একটি নান্দনিক বাগান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে। বৃক্ষরোপন কর্মসূচী শেষে ইউএনও অফিস, ভূমি অফিস এবং থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার কেএম জহুরুল হক, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আমিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান প্রমুখ।