বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় ও দুস্থদের মধ্যে শাড়ী বিতরণ করা হয়। ফরিদপুর জেলা কৃষকলীগের সহসভাপতি, উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ও বোয়ালমারী উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ডা. গোলাম কবিরের ব্যক্তিগত তহবিল থেকে শতাধিক অসহায় ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভীনের উপজেলা পরিষদের অফিসে এ শাড়ী বিতরণ করা হয়। শাড়ী বিতরণের সময় উপস্থিত ডা. গোলাম কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভীন, সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক এ্যাড. কোরবান আলী প্রমুখ।
শিরোনাম
বোয়ালমারীতে দুস্থদের মধ্যে ঈদ উপলক্ষ্যে শাড়ী বিতরণ
-
ডেইলী নিউজ বাংলা ডেস্ক - আপডেট টাইম : ১০:৩১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
- ১৯৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ










