ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বোয়ালমারীতে ভোক্তা অধিকার দিবস পালন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন ক্যাবের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। দিবস পালন উপলক্ষ্যে বুধবার (১৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর বাজারের সড়কগুলি প্রদিক্ষণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,
উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান,  রুপাপাত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সোনা মিয়া, উপজেলা ক্যা্বের সভাপতি ও যমুনা টিভির বোয়ালমারী আলফাডাঙ্গা প্রতিনিধি মহব্বত চৌধুরী প্রমুখ।