ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

বোয়ালমারীতে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর গলায় ফাঁস 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে নাজমুল শেখ (২৭) নামে এক যুবক স্ত্রীর সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে। নিহত যুবক শেখ উপজেলার ময়না ইউনিয়নের পাঁচ ময়না গ্রামের আক্তার শেখের ছেলে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।  শনিবার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের পাঁচ ময়না গ্রামের আক্তার শেখের মেঝো ছেলে নাজমুল শেখ ও একই গ্রামের মৃত আবু সাঈদ শেখের মেয়ে সুমি বেগম (২৫) দুই পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নাজমুল-সুমি দম্পতির সোহান (৫) ও সহিদ (৩) নামে দুটি ছেলে সন্তান নিয়ে সাংসারিক জীবন যাপন ভালোই চলছিলো। দেড় মাস আগে স্ত্রী সুমি বেগম স্বামীর সাথে ঝগড়া করে দুটি শিশু সন্তান রেখে বাবার বাড়ি চলে যায়। এ কারণে সন্তান দুটিকে লালন পালনে নাজমুল শেখ পারিবারিকভাবে অশান্তিতে ভুগছিলেন। এর জেরে নাজমুল শেখ শুক্রবার সন্ধ্যায় নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস নেন। পরিবারের সদস্যরা টের পেয়ে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক রূম্পা তাকে মৃত ঘোষণা করেন। বোয়ালমারী থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শুক্রবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সাবরিনা হক রূম্পা বলেন, হাসপাতালে আনার পর আমরা নাজমুল শেখকে মৃত অবস্থায় পেয়েছি।
লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক মনির হোসেন শনিবার জানান, লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

বোয়ালমারীতে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর গলায় ফাঁস 

আপডেট টাইম : ১০:২৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩