ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বোয়ালমারী সাতৈর ইউনিয়নে ১ বছর বয়াসি হতদরিদ্র শিশুদের মাঝে বস্ত্র বিতরণ ও জন্ম নিবন্ধন ফ্রি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নে হতদরিদ্র ১শ’ শিশুর মাঝে চেয়ারম্যানের নিজ অর্থায়নে বস্ত্র বিতরন করেছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু। এ সময় শিশু জন্মের প্রথম দিন থেকে ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন উদ্ভুদ্ধকরন এবং ১ বছর পর্যন্ত ইউনিয়নের সকল শিশুদের জন্ম নিবন্ধন ফ্রি করার ঘোষনা দেন।

এই উপজেলায় এই প্রথম সাতৈর ইউনিয়নে শিশুদের মধ্যে বস্ত্র বিতরন ও জন্ম নিবন্ধন ফ্রি করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে সাতৈর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোশারেফ হোসাইন, কাদিরদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান,
৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আব্দুল মান্নান, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইসমাইল হোসেন, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ শফিকুল আজম, সংরক্ষিত মহিলা সদস্য মোছা. নাদিয়া