ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তানোর থানায় এসপি’র আকস্মিক পরিদর্শন ফুলবাড়ীতে বস্তা সংকটে পড়ে যাচ্ছে আলুর দাম ভেড়ামারায় অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দ ১০ হাজার জরিমানা ও ন্যায্য দামে কৃষকদের মাঝে বিতরণ গৌরনদীতে সেন্ট পিটার ফিলিং স্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা বড় দুর্ঘটনা বিশ্ব জাকের মঞ্জিলের আয়োজনে রাণীশংকৈলে হিন্দু ভক্তদের মিলন মেলা দশমিনায় বিরোধী জমিতে উত্তেজনা, আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন গৌরনদীতে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা: উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্রাহ্মণবাড়িয়ায় ৩টি নদীতে বাঁধ দিয়ে চলছে ইটভাটার মাটির ব্যবসা বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ভারত থেকে আনা শ্বেত পাথরের মূর্তি জব্দ

আশিকুর রহমান রনি
ব্রাহ্মণবাড়িয়া ( আশুগঞ্জ ) প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ভারত থেকে আনা শ্বেত পাথরের একটি মূর্তি জব্দ করেছে আখাউড়া কাস্টমস কর্তৃপক্ষ। আগরতলা বন্দর হয়ে মূর্তি বহনকারী পিকআপ ভ্যান ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তের শূন্যরেখায় আসে। পরে গাড়ি বদল করে বাংলাদেশি ট্রাক মূর্তিটি নিয়ে আখাউড়া কাস্টমস হয়ে বন্দরে প্রবেশ করে। মূর্তিটি ভারত থেকে আমদানি করেছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ সোসাইটির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি। তিনি বলেন, ভারত থেকে মূর্তিটি উপহার হিসাবে দেওয়া হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ মূর্তিটি আটক করে কিছু ডকুমেন্টস চেয়েছেন। মূর্তিটি ছাড়পত্রের জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও এনবিআরসহ কাস্টমস সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ চলছে। ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি মিলেছে। তবে এনবিআরের সহযোগিতা পেলে আর কোন বাধা থাকবে না। মূর্তিটি কসবা উপজেলার হেওড়া এলাকার মা আনন্দময়ী আশ্রমে নেওয়ার কথা রয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম বলেন, কাঠের বাক্সে শ্বেত পাথরের ৩০০ কেজি ওজনের একটি মূর্তি কাস্টমস কর্তৃপক্ষ জব্দ করে বন্দর গোডাউনে রেখেছে।
আখাউড়া স্থলবন্দর কাস্টমস রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান বলেন, যেহেতু মূর্তি আমদানির অনুমতি নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ছাড়পত্র পেলে আমদানি শুল্ক পরিশোধ করে ওই মূর্তি নিতে কোনো বাধা থাকবে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ভারত থেকে আনা শ্বেত পাথরের মূর্তি জব্দ

আপডেট টাইম : ০৯:০০:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২