ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তানোর থানায় এসপি’র আকস্মিক পরিদর্শন

তানোর থানায় এসপি’র আকস্মিক পরিদর্শন

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোর থানায় শনিবার (৪ এপ্রিল) আকস্মিক পরিদর্শনে আসেন রাজশাহী জেলা পুলিশ সুপারসহ (এসপি) ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এদিন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এটিএম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন ও  গোদাগাড়ী সার্কেল সহকারী পুলিশ সুপার মীর্জা আব্দুস সালাম প্রমুখ।
পরিদর্শন দল তানোর থানায় পৌঁছালে অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ তাঁদের স্বাগত জানান। এ সময় পুলিশ সদস্যরা আনুষ্ঠানিকভাবে সালাম প্রদান করেন।
পরিদর্শনকালে ঊর্ধ্বতন কর্মকর্তারা থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, রেকর্ডপত্র সংরক্ষণ ও ডিউটি ব্যবস্থাপনা পর্যালোচনা করেন। তারা অপরাধ দমন, জনসেবা নিশ্চিতকরণ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা পুলিশের এমন আকস্মিক পরিদর্শন মাঠপর্যায়ে দায়িত্ব পালনে গতি আনবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Tag :

সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

তানোর থানায় এসপি’র আকস্মিক পরিদর্শন

আপডেট টাইম : ০৮:১৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬