ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ , আজকের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীর উদ্যোগে ৫০ হুইল চেয়ার বিতরণ

মোঃ আশিকুর রহমান রনি,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অর্ধশত শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেয়া হয়েছে। সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের বাসিন্দা ও ইতালি প্রবাসী সুমন আহমেদের ব্যক্তিগত অর্থায়নে হুইলচেয়ারগুলো দেয়া হয়। আজ শুক্রবার এ উপলক্ষে চান্দিয়ারা গ্রামের দেওয়ানবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক।

শফিকুল ইসলাম সেলুর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি পীযুষ কান্তি আচায,সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন,হাফেজ জুনায়েদ আহমেদ,হাফেজ এমদাদউল্লাহ,পাভেল মিয়া ও দুলাল মিয়া। ইতালি প্রবাসী সুমনের নিজ উদ্যেগে হতদরিদ্রদে মাঝেও খাদ্য সহায়তা প্রদান করেন।