ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
তানোরে পরোকিয়া করতে গিয়ে পালিয়ে রক্ষা হ্যান্ডকাপসহ আসামি ছিনতাইয়ের পর হ্যান্ডকাপ ফেরত পেলেও গ্রেফতার হয়নি আসামি বিএনপির সদস্যসচিবের স্থায়ী বহিস্কার, কেন্দ্রীয় বিএনপির সদস্য হাসান মামুনকে পূর্নবহালের দাবিতে সংবাদ সম্মেলন। মো.জাকির হোসেন হাওলাদার, গৌরনদীতে সাংবাদিকতা নিয়ে মন্ত্রীর মন্তব্য: “ভুলের কারণে পেশা প্রশ্নবিদ্ধ” নাসিরনগরে সাংসদ এম এ হান্নানকে এম পিকে গণ নাগরিক সংবর্ধনা প্রদান ভেড়ামারায় অস্ত্র গুলি সহ ৩ আন্ত- জেলা ডাকাত গ্রেফতার পণ্য কিনে ফ্রিজসহ একাধিক উপহার পেয়ে খুশি ক্রেতারা রাজশাহীর পবায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক

ভাতার টাকা বড়লোকের পকেটে বঞ্চিত হচ্ছে অসহায় অতিদরিদ্ররা 

মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: গরীব, অসহায় ও হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত বয়স্কভাতা ও বিধবা ভাতার কার্ড প্রকৃত হতদরিদ্ররা না পেয়ে পাচ্ছেন বিত্তশালী লোকজনরা। গতকাল মঙ্গলবার উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের পন্ডিতপুর গ্রামে গিয়ে দেখা যায়, পাকা দোতলা বাড়ি, ১৫ থেকে ২৫ বিঘা জমির মালিকরা বয়স্ক ভাতার তালিকায় এসেছেন।

অন্যদিকে বাদ পড়েছেন অসহায়, হতদরিদ্র ও ভিক্ষুক শ্রেণির লোকজন। এবারের বয়স্ক ভাতার তালিকায় নাম আসা পন্ডিতপুর গ্রামের মৃত শ্রীনাথের পুত্র দিবাকর (৬৬) প্রায় ১৮ বিঘা জমি ও পাকা দোতলা বাড়ির মালিক। একইভাবে প্রায় ২২ বিঘা জমির মালিক ফতেন্দ্রনাথের স্ত্রী প্রমদাসহ আরো কয়েকজন ওই গ্রামে ভাতা ভোগী হয়েছে।

এ বিষয়ে দিবাকরের পুত্র কমল বর্মণ জানান, বয়স্কভাতা দেয়ার জন্য ইউনিয়ন পরিষদ থেকে মাইকিং করে ৬৫ বছরের উর্দ্ধে সকল লোকজনের নিকট থেকে আবেদন চাওয়া হয়। এ প্রেক্ষিতে তার বাবার জন্য আবেদন করা হয়েছিলো। ভাতা দিবে কিনা সেটা কর্তৃপক্ষের ব্যাপার। চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন জানান, বয়স্ক ভাতা দেয়ার জন্য ৬৫ বছরের উপরের লোকজনের নিকট আবেদন চাওয়া হয়েছিলো।

যাচাই বাছাই করে যাদের ভাতা পাওয়া জরুরী তাদেরকেই আগে দেয়া হবে। উপজেলা সমাজসেবা অফিসার মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক জানান, বয়স্ক ও বিধবাভাতা হতদরিদ্রদের জন্য। হতদরিদ্ররা না পেয়ে কোনো অবস্থাসম্পন্ন মানুষ যদি পেয়ে থাকেন, তদন্তসাপেক্ষে তা বাতিল করে হতদরিদ্রদেরকেই দেয়া হবে।

উল্লেখ্য যে, এবার উপজেলায় বয়স্ক ভাতার জন্য আবেদন জমা হয়েছে ৬ হাজার ৮৭৮ জন। তাদের মধ্যে ভাতা দেয়া হবে ৫ হাজার ৩৮০ জনকে। বিধবা ভাতার জন্য আবেদন জমা হয় ৭ হাজার ৪১২ জনের। তাদের মধ্যে ভাতা পাবেন ৩ হাজার ৭১০ জনকে।

Tag :
জনপ্রিয় সংবাদ

তানোরে পরোকিয়া করতে গিয়ে পালিয়ে রক্ষা

ভাতার টাকা বড়লোকের পকেটে বঞ্চিত হচ্ছে অসহায় অতিদরিদ্ররা 

আপডেট টাইম : ০৬:৪৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১