ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
তানোরে বরেন্দ্র ক্যাবল নেটওয়ার্কে ভাঙচুর কোটি টাকার ক্ষতি ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু”

ভারতে মহানবী(সা.)কে কটুক্তির প্রতিবাদে বাঘায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 

হাবিল উদ্দিন,বাঘা,রাজশাহীঃমহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার অবমাননাকর বক্তব্য,কটূক্তি ও ব্যঙ্গ করার কারণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মুসলিম উম্মা ব্যানারে আয়োজিত বাঘার সাধারণ মুসল্লিরা।
শুক্রবার (১০ জুন) জুম্মার নামাজের পর বাঘার পুরাতন বাসষ্ট্যান্ড বঙ্গবন্ধু চত্তরে  এ মানববন্ধন কর্মসূচি পালন করেন  সাধারণ মুসল্লিরা। মানববন্ধন শেষে প্রতিবাদকারী মুসল্লিরা একটি মিছিল নিয়ে বঙ্গবন্ধু চত্তর হতে পৌরমোড়,বাঘা বাজার প্রদক্ষিণ করে বাঘা মাজারে এসে বিক্ষোভ মিছিল শেষ  করেন।
এসময় বক্তরা বলেন, বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না।ধর্মীয় অপবাদ ছডিয়ে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপি একটি বিশেষ উদ্দেশ্য হাসিল করতে চায়। তাদের এমন কর্মকাণ্ড গোটা ভারতীয় উপমহাদেশে সাম্প্রসায়িক সম্প্রীতি বিনষ্টের স্পষ্ট পায়তারা। এছাড়া তারা সম্প্রীতির বাংলাদেশে হিন্দু-মুসলিমদের মধ্যে বিদ্যমান পারস্পারিক সম্প্রীতি বিনষ্ট করতে চায়।
বক্তরা আরও বলেন, মুসলিমদের চিন্তা-চেতনায় আঘাত করা কোনোভাবেই কাম্য নয়। মহানবী (সা.) কে নিয়ে বিদ্রুপ করা মুসলিমরা কখনোই মেনে নেবে না। তিনি সর্বস্তরের সকলকে এর প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নুপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

তানোরে বরেন্দ্র ক্যাবল নেটওয়ার্কে ভাঙচুর কোটি টাকার ক্ষতি

ভারতে মহানবী(সা.)কে কটুক্তির প্রতিবাদে বাঘায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 

আপডেট টাইম : ০৬:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২