ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ভেড়ামারায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ভেড়ামারায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় উৎসবমুখর পরিবেশে অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) অত্র বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার সুযোগ্য সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা: গাজী আশিক বাহার। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব মোঃ শফিকুল ইসলাম (ডাবলু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব তপন কুমার দেবনাথ ও প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, এছাড়াও উপস্থিত ছিলেন ভেড়ামারা আদর্শ কলেজের, প্রভাষক ও বিশিষ্ট সাংবাদিক হেলাল মজুমদার।
অনুষ্ঠানটি অত্যন্ত আকর্ষণীয় ও প্রাণবন্ত ভঙ্গিতে সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জুয়েল।
বক্তারা বলেন, প্রাথমিক ও কিন্ডারগার্টেন পর্যায়ের এই অর্জন শিক্ষার্থীদের আগামী দিনের উচ্চশিক্ষার ভিত্তি শক্ত করবে। আজকের এই কৃতি শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার ওপর বিশেষ জোর দেন এবং শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।