ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ , আজকের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

ভেড়ামারায় আনসার ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

ভেড়ামারায় আনসার ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

হেলাল মজুমদার কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টার সময় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা  বাহিনী কার্যালয় আয়োজিত উপজেলা পরিষদের হল রুমে শান্তি-শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র  আমরা এই স্লোগানকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা  উৎসব ২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়নের  জন্য প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের কে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
ভেড়ামারা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, ভেড়ামারা উপজেলায় এবার শারদীয় দুর্গাপূজার ১১ টি মণ্ডপে শারদীয়  দুর্গাপূজা উদযাপিত হবে। এই ১১ টি পূজা মন্ডপে পুলিশের পাশাপাশি ৪২ জন  আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যা কাজ করবে। যে সকল আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের  প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট আছে তাদের কে নেওয়া হবে এই উপলক্ষে আজকে বাছাই  পর্বের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময়  বাছাই কমিটির সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন  ভেড়ামারা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, মিরপুর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মিলন হোসেন,  ভেড়ামারা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক  আসাদুল ইসলাম।