ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩

ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩

হেলাল মজুমদার,কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অভিযানে ৯৮ বোতল এস্কাফ, দুটি পুরোনো মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ১১০ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের বারোদাগ গ্রামে লালন শাহ সেতুর গোলচত্বর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গাবতলীপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. ওলি আহম্মেদ ওরফে কাজল (২৮), গোকুলপুর ৩ নম্বর ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. আব্দুল আউয়াল (৫২) এবং মালিয়ানদহ ৩ নম্বর ওয়ার্ডের শমসের আলীর ছেলে মো. মেরাজুল ইসলাম (৪০)।

এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মো. মিঠুন ইসলামের মুদি দোকানের সামনে পাকা সড়ক থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাঁদের কাছ থেকে ৯৮ বোতল এস্কাফ, নিবন্ধিত দুটি পুরোনো মোটরসাইকেল, দুটি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১১ হাজার ১১০ টাকা উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।