ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, কয়েক কোটি টাকার স্বর্ণ লুট দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই জনগণের আস্থা অর্জন করতে হবে–পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের গর্বের সম্পদ — ফরিদা ইয়াসমিন এমপি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ক্যাবের ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত মহাদেবপুরে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ

ভেড়ামারায় জাতীয় নাগরিক পার্টি’র(এনসিপি) আয়োজনে ইফতার মাহফিল

হেলাল মজুমদার কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় নাগরিক পার্টি -এনসিপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৫ শে মার্চ বৃহস্পতিবার ভেড়ামারায় ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, ছাত্র-শ্রমিক,জনতা, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিভিন্ন শ্রেণীর নাগরিকদের সম্মানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক কমিটির প্রধান প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস টনি।

উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি শোভন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা, দক্ষিণ অঞ্চলের সংগঠক নয়ন আহমেদ। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র গঠনে ও বাংলাদেশকে  দুর্নীতিমুক্ত করতে প্রয়োজনে নিজের বুকের রক্ত আরো একবার ঢেলে দেব। তবু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ভূলুণ্ঠিত  হতে দেওয়া যাবে না। সভাপতির বক্তব্যে জান্নাতুল ফেরদাউস টনি বলেন,জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে তার স্বাদ আপামর জনসাধারণের মাঝে পৌঁছে দিতে হবে। ‘বাংলাদেশ প্রথম’ এই রাজনীতিক দর্শনকে কেন্দ্র করেই জাতীয় নাগরিক পার্টি সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কুমারখালী উপজেলার প্রতিনিধি কেএমআর শাহীন, আলমাস হাসান মামুন, খোকসা প্রতিনিধি প্রফেসর সাজ্জাদ হোসেন, হেলাল উদ্দিন, কুষ্টিয়া সদর উপজেলা প্রতিনিধি  রাসেল পারভেজ, সাজেদুর রহমান বিপুল, শরিফুল ইসলাম সবুজ,মিরপুর উপজেলা প্রতিনিধি একরামুল হক,বুলবুল আহমেদ, অভি,রাজ, নুরুজ্জামান।আরও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক সাজ্জাদ হোসেন,মাসুম প্রমূখ। আহতদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আবু তাছের।
অনুষ্ঠানে কুষ্টিয়ার সকল উপজেলা থেকে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, কয়েক কোটি টাকার স্বর্ণ লুট

ভেড়ামারায় জাতীয় নাগরিক পার্টি’র(এনসিপি) আয়োজনে ইফতার মাহফিল

আপডেট টাইম : ০৯:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫