ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত


হেলাল মজুমদার কুষ্টিয়া

‎বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক চিকিৎসক মরহুম ডাঃ শামসুদ্দিন আহমেদ এর ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দিন ব্যাপী ভেড়ামারা জি.কে রোডস্থ হ্যাপিনূক প্রাঙ্গণে ফ্রি হেলথ ক্যাম্প এর আয়োজন করা হয়। শামসুদ্দিন মাহমুদা ট্রাস্ট আয়োজিত উক্ত হেলথ ক্যাম্পে দেশি-বিদেশী ১৭ জন বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত হয়ে স্বাস্থ্য সেবা প্রদান করেন।

‎ভেড়ামারা মাহমুদা ক্লিনিকের প্রোঃ ও ডাঃ শামসুদ্দিন আহমেদের ছেলে শাহেদ আহম্মেদ গামার আয়োজনে ও শামসুদ্দিন মাহমুদা ট্রাস্ট এর সদস্য সচিব ওয়াহিদ আহমেদ উজ্জল এর পরিচালনায় উক্ত ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার, ইঞ্জিনিয়ার নুরুল হক, জহুরুল আলম বিজলী, জাহাঙ্গীর হোসেন জুয়েল, এসপি মেহেদী হাসান সুমন, আলিম আল-রাজি, ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ বায়জীদ বোস্তামী ও সাংবাদিক সহ প্রমূখ। উক্ত হেলথ ক্যাম্পে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।

‎শামসুদ্দিন মাহমুদা ট্রাস্ট এর সদস্য সচিব ওয়াহিদ আহমেদ উজ্জল বলেন, আমার পিতা ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের বাসভবনে ফ্রি হেলথ ক্যাম্প এর আয়োজন করা হয়। দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পে ৫শতাধিক দরিদ্র ও অসহায় রোগীকে স্বাস্থ্য সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে চর্ম, মেডিসিন, শিশু ও গাইনি বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরিমাপ, রক্তের শর্করা/সুগার পরীক্ষা, সাধারণ শারীরিক পরীক্ষা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।