ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ভেড়ামারায় মাদকসেবীকে হাতেনাতে ধরলেন ইউএনও: ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড

ভেড়ামারায় মাদকসেবীকে হাতেনাতে ধরলেন ইউএনও: ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড

 

হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক সেবনকালে মাদকাসক্ত যুবক মোঃ পারভেজকে(২৪) হাতেনাতে ধরলো উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাত ও সঙ্গীয় টিম। এসময় তাকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। পারভেজ উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া এলাকার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মো বাদশার ছেলে।
শনিবার (২১শে নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভেড়ামারা থানা পুলিশও অংশগ্রহণ করে।

জানা যায়, স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করা পারভেজ দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক সেবন করে আসছিল। মাদক সেবনের কারণে তার পরিবারও খুবই অশান্তিতে ভুগছিল বলেও জানা গেছে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পারভেজ সাতবাড়িয়া এলাকায় একটি টিনের ঘরে প্রকাশ্যে মাদক সেবন করছে। খবর পেয়ে তৎক্ষণাৎ উপজেলা নির্বাহী অফিসার মো: আমিরুল আরাফাত সেখানে অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, পারভেজ প্রকাশ্যে মাদক সেবন করছে। এসময় মাদকসেবনের দায়ে তাকে হাতেনাতে আটক করা হয় এবং
এক হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো: আমিরুল আরাফাত বলেন, একটি পরিবার একজন মাদক সেবনকারী ধ্বংস করতে পারে।সেই পরিবারের শান্তি নষ্ট করার জন্য মাদকাসক্ত ব্যক্তিটি যথেষ্ট। এমন অভিযান আরো চলবে।