ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ , আজকের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

ভেড়ামারায় শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালিত

ভেড়ামারায় শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালিত

হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের সহযোগিতায় শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সারা দেশের নেয়
ভেড়ামারা উপজেলা প্রশাসনের সহযোগিতায় শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে রবিবার সকাল ১১ টার সময়  ভেড়ামারা উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার  (ভূমি) গাজী আশিক বাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আবু দাউদ, উপজেলার সমাজ সেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস, পরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডার এর উদ্যোগে
ভেড়ামারা উপজেলার হার্ডিং সেতু মুক্তিযুদ্ধ ক্ষেত্র স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয়।