ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫ , আজকের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ভেড়ামারায় ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ভেড়ামারায় ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

হেলাল মজুমদার কুষ্টিয়া

সোমবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে ভেড়ামারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে এবং যশোর অঞ্চলের টেকসের কৃষি সম্প্রসারণ প্রকল্পের সহযোগিতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন। এই মেলায় কৃষকরা  বিভিন্ন ধরনের ফলের, ফুলের স্টল বসেছে , এ ছাড়াো আধুনিক কৃষি  সরঞ্জাম  এই মেলায় পদর্শন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সুফি মো: রফিকুজ্জামান উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুষ্টিয়া, তিনি তার বক্তব্য বলেন এই প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য হলো আধুনিক প্রযুক্তি ব্যাবহার দক্ষতা বৃদ্ধি উৎপাদন ব্যয় হাস্য সংগ্রহোস্তর ব্যবস্হাপনার মাধ্যমে মূল্যের নিরাপদ ফসল উৎপাদন বৃদ্ধি এবং  হাস্য করে খোরপোশ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে  রূপান্তর করায় লক্ষ্য । তিনি আরো বলেন আমাদের মাটির উপর যত্ন নিতে হবে বেশি কীটনাশক সার  ব্যবহার করা যাবে না।জৈব সার ব্যবহার করতে হবে নতুন নতুন ফসল চাষ করতে হবে।   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ প্রকল্প পরিচালক যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার ভেড়ামারা। টিপু সুলতান স্বপন অতিরিক্ত পরিচালক (উদ্যান) ডিএই কুষ্টিয়া, মামুন আব্দুল্লাহ মনিটরিং ও মৃল্যায়ন কমকর্তা প্রকল্প যশোর অন্চল,  বক্তব্য রাখেন কৃষিবিদ মাহমুদা সুলতানা উপজেলা কৃষি অফিসার,আশফাকুল রহমান কৃষি সম্প্রসারন অফিসার ভেড়ামারা,  বীর মুক্তি যোদ্ধা আবু দাউদ সাবেক উপজেলা কমান্ডার, প্রমুখ।