ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

ভেড়ামারায় মাদক সহ আসামি গ্রেফতার

ভেড়ামারায় মাদক সহ আসামি গ্রেফতার

হেলাল মজুমদার কুষ্টিয়া  কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার আসামি গ্রেফতার  ১০ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ সময় এএইচএম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম (বার) পিপিএম, পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের দিক নির্দেশনায়, মহসীন আল মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়ার নির্দেশে জহুরুল ইসলাম, অফিসার ইনচার্জ, ভেড়ামারা থানা, নেতৃত্বে এসআই(নিঃ) হাফিজুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া কারিগরপাড়ায় অভিযান চালিয়ে মোজাফফর আলী পুত্র খোকন (৪২)কে ৮০(আশি)পিচ নেশা জাতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট গ্রেফতার করেছে।

এ ব্যাপারে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নাম্বার ১১ তারিখ -১০/৯/২৩ ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জানান মাদকমুক্ত ভেড়ামারা গড়তে মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি সর্বস্তরের জনগনের সহযোগীতা কামনা করেছেন।