ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

মহাদেবপুরে ব্যাটারী চালিত অটো রিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

মোহাম্মদ আককাস আলী :
নওগাঁর মহাদেবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর পুকুরের পানি থেকে সেলিম হোসেন (২২) নামের চার্জার ব্যাটারী চালিত অটো রিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার জোয়ানপুর বিহার নামক এলাকায় মহাদেবপুর টু মাতাজিহাট পাকা সড়কের পাশের একটি পুকুরের পানি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত অটোরিকশা চালক সেলিম হোসেন মহাদেবপুর উপজেলার আলী দেওয়ানা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা যায়, মহাদেবপুর টু মাতাজি আঞ্চলিক পাকা সড়ক দিয়ে চলাচলকারী লোকজন পঁচা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে এক পর্যায়ে সড়কের পাশের একটি পুকুরের পানিতে পানার ভেতর অর্ধগলিত ভাসমান লাশ দেখতে পান। দুর্গন্ধ ছড়ানোয় বেশ কয়েক দিন আগে সেলিমকে হত্যার পর সেখানে তার মৃতদেহ ফেলে রেখে যাওয়া হয়েছে বলে ধারনা করেন এলাকাবাসী এবং পুলিশ। তবে ওই ব্যক্তির লাশ পুকুরের পানিতে উপুড় হওয়া অবস্থায় থাকায় তাৎক্ষনিকভাবে তার নাম-পরিচয় সনাক্ত করা না গেলেও খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছার পর পুকুরের পানি  থেকে মৃতদেহটি উদ্ধারের পরই তার নাম-পরিচয় সনাক্ত করা হয়। মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ওসি মো. হাশমত আলী জানান, গত ৮ ডিসেম্বর নিহত সেলিম হোসেনের পরিবার থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। সেই ডায়েরি মতে গত ৫ ডিসেম্বর সেলিম হোসেন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর আর সে বাড়িতে ফিরেনি। তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন। বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সন্ধ্যার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে ব্যাটারী চালিত অটো রিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৭:২৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪