ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কুষ্টিয়া সফর সূচিতে কিঞ্চিত পরিবর্তন

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কুষ্টিয়া সফর সূচিতে কিঞ্চিত পরিবর্তন
❌ আগের তারিখ: ৩০ নভেম্বর
✅ নতুন তারিখ: ২ ডিসেম্বর (বুধবার)

আজ শনিবার বিকেল পৌনে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
কেন তারিখ বদলালো?
২ ডিসেম্বর যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠান শেষ করে একই দিন তিনি কুষ্টিয়ায় আসবেন।
কুষ্টিয়ায় কি করবেন?
✅ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন
✅ বন্ধ হয়ে থাকা কুষ্টিয়া সুগার মিলস ও মোহিনী মিলস পুনরায় চালু নিয়ে আলোচনা হতে পারে
✅ সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন
দীর্ঘ প্রতীক্ষার পর হাসপাতালটি চালু হলে কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার মানুষের চিকিৎসায় নতুন সুযোগ তৈরি হবে।