ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

মানুষ হয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসাই পরম ধর্ম-আব্দুর রহমান

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সনাতনী ধর্মাবলম্বীদের নামযজ্ঞ অনুষ্ঠানে বলেছেন, মানুষ হলো সৃষ্টির সেরা জীব। আর মানুষ হয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসাই পরম ধর্ম। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলে একসাথে মিলে মিশে বসবাস করছি। সেটা আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার সরকার আছে বলেই সম্ভব হয়েছে। যেখানে নেই কোন বিভেদ, নেই কোন হাঙ্গামা। এ অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসেছে। এটাই আমাদের স্বার্থকতা যে সকল ধর্মের মানুষই আমরা যেকোন উৎসব ভাগাভাগি করে পালন করে থাকি। তিনি বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রেই অনেক উন্নয়ন হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি পক্ষ বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। সেজন্যই আপনাদের সজাগ থাকতে হবে। আগামীতে শেখ হাসিনা সরকারকে ম্যান্ডেট দিয়ে আপনাদের ক্ষমতায় আনতে হবে। আর আমি যদি প্রধানমন্ত্রীর পাশে থাকতে পারি তাহলে এ এলাকায় আরো উন্নয়ন হবে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরে বোয়ালমারী পৌরসভার কামারগ্রাম-আমগ্রাম আকড়া বাড়িতে ৩২ প্রহরব্যাপী (৪দিন) নামযজ্ঞ অনুষ্ঠানে কথাগুলো বলেন আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য বিমান রায়, জেলা পরিষদের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী নির্বাহী সদস্য আলী আকবর, পলাশ সাহা, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, দাউদুজ্জামান, জেলা কৃষকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, যুবলীগের যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকি, বোয়ালমারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মৌর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী প্রমুখ। এ সময় বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলাসহ দূরদূরান্ত থেকে আসা শতশত সনাতনী ধর্মাবলম্বী ভক্তবৃন্দের আগমন ঘটে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

মানুষ হয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসাই পরম ধর্ম-আব্দুর রহমান

আপডেট টাইম : ০১:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩