ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

মান্দায় ইউএনও শাহ আলম ইউক্যালিপটাসের চারা নিধন করলেন

মোহাম্মদ আককাস আলী :
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নওগাঁর মান্দা উপজেলার বড়পই নার্সারি পল্লীতে অভিযান চালিয়ে দুটি নার্সারি থেকে সাড়ে ১৩ হাজার ইউক্যালিপটাসের চারা নিধন করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এই অভিযান পরিচালনা করেন ইউএনও শাহ আলম মিয়া।
অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা কর্মকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা মোজাফফর হোসেন ও রেজাউল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউএনও শাহ আলম মিয়া জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী পরিবেশ ও মাটির জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত ইউক্যালিপটাসের চাষ নিষিদ্ধ। নিয়ম ভেঙে এই গাছের চারা উৎপাদন করায় দুটি নার্সারিতে অভিযান চালিয়ে চারা ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত নার্সারি মালিকদের প্রতি চারার জন্য ৪ টাকা হারে সরকারি প্রণোদনা দেওয়া হবে। পরিবেশ সংরক্ষণ ও টেকসই কৃষির স্বার্থে এ ধরনের গাছ চাষ নিরুৎসাহিত করা হচ্ছে। নিয়মিত নজরদারির আওতায় এনে এ ধরণের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

মান্দায় ইউএনও শাহ আলম ইউক্যালিপটাসের চারা নিধন করলেন

আপডেট টাইম : ০৭:৫৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫