ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে  স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে

 স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

মোহাম্মদ আককাস আলী :
নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত গৃহবধূর নাম নাইস পারভীন (২৮)। তিনি চৌজা উত্তরপাড়া গ্রামের একরামুল হকের স্ত্রী ও এক সন্তানের জননী। ঘটনার পর থেকে নিহতের স্বামী অভিযুক্ত একরামুল হক ও তার বড়ভাই আবদুল মালেক গা ঢাকা দিয়েছেন।
নিহতের বাবা কফিল উদ্দিন মোল্লা বলেন, মেয়ে নাইস পারভীনকে প্রায় ১১ বছর আগে চৌজা উত্তরপাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে একরামুল হকের সঙ্গে বিয়ে দেওয়া হয়। পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন সময় জামাই একরামুল হক মেয়ে নাইসকে নির্যাতন করে আসছিল। এসব বিরোধের জের ধরে মেয়েকে পিটিয়ে হত্যা করেছে জামাই একরামুল ও তার পরিবারের লোকজন।
অভিযুক্ত একরামুল হকের প্রতিবেশী মজের আলী বলেন, দুপুরের রান্না করতে দেরি হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এনিয়ে একরামুল তার স্ত্রীকে মারধর শুরু করেন। একপর্যায়ে তার স্ত্রী নাইস পারভীন জ্ঞান হারিয়ে ফেলেন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে ওসি মোজাম্মেল হক কাজী বলেন, ঘটনাস্থল থেকে নিহত নাইস পারভীনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে  স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট টাইম : ০৭:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪