ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬ , আজকের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

মিরপুরে  বিজিবির অভিযানে ১ কোটি ২০  লক্ষ টাকার অবৈধ নকল সিগারেট  আটক।

মিরপুরে  বিজিবির অভিযানে ১ কোটি ২০  লক্ষ টাকার অবৈধ নকল সিগারেট  আটক।

হেলাল মজুমদার কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে   বিজিবির  বিশেষ টহল দল কর্তৃক  অভিযানে  বিজিবির সিজার লিস্ট অনুযায়ী  (১,২১,২০,০০০) এক কোটি ২১ লক্ষ  বিশ হাজার  টাকার মালামাল আটক করেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি)  সন্ধ্যা ছয়টা ১৫ মিনিটের  সময় বিজিবি র ব্যাটালিয়ন এর একটি বিশেষ দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে  মিরপুর  মেহেরপুর টু কুষ্টিয়া হাইওয়ে বিজিবি ব্যাটালিয়নের ২ নং গেটের সামনে একটি কাভাড ভ্যান যার নং (ঢাকা মেট্রো ন-১৩-৫৯৯২)  তল্লাশি চালিয়ে(১) অবৈধ সিজার সিগারেট ৪৯লক্ষ ৫০ হাজার টাকার,  (২) অবৈধ  মুনস্টার সিগারেট যার বাজার মুল্য ৫১ লক্ষ ৭০ হাজার টাকা,(৩) একটি কাভাড  ভ্যান যার মুল্য ২০ লক্ষ টাকা  আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যার সিজার লিস্ট অনুযায়ী ১ কোটি ২১ লক্ষ ২০ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর কর্মরত নায়েক সুবেদার গিয়াস পাভেজ এর  নেতৃত্বে ব্যাটেলিয়ান এর বিশেষ  টহল দল   মেহেরপুর টু কুষ্টিয়া হাইওয়ে রোড় ব্যাটেলিয়ান ২ নং গেটের সামনে   অভিযান পরিচালনা করে। এ সময় পাচারের উদ্দেশ্যে কাভার ভ্যান   থেকে তল্লাশি চালিয়ে অবৈধ সিজার সিগারেট  ৪৫  হাজার প্যাকেট যার বাজার মূল্য আনুমানিক ৪৯ লক্ষ ৫০ হাজার টাকা, অবৈধ মুনস্টার সিগারেট ৪৭ হাজার প্যাকেট যার বাজার মূল্য আনুমানিক ৫১ লক্ষ ৭০ হাজার টাকা, একটি কাভাড ভ্যান যার মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা।   আটক করেছে। বিজিবির সিজার লিস্ট অনুযায়ী এক কোটি ২১ লক্ষ বিশ হাজার টাকার  টাকার  মারামাল আটক  করেছে। পরবর্তীতে এসব মালামাল কুষ্টিয়া কাস্টমসে জমা প্রদান করা হয়েছে।
বিজিবি আরও জানায় কুষ্টিয়া ব্যাটালিয়ান (৪৭ বিজিবি) অবৈধ  মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।