ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় আলমপুর ইউনিয়নের গোবড়াপাড়ায় নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল মঞ্জুর মিঠু (৫০) নামে এক বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলা খেলনা ইউনিয়নের গোবড়াপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল মঞ্জুর মিঠু একজন মাদকাসক্ত। গত বুধবার দিবাগত রাতে সে নিজ বাড়িতে ১৫ বছর বয়সী মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। পরে বিষয়টি জানাজানি হলে আসামির মা আনজু আরা বাদি হয়ে ছেলের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্তকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ধামইরহাট থানার এসআই বজেন্দ্রনাথ জানান, অভিযোগ ভিত্তিতে ধামইরহাট থানা পুলিশ আসামিকে দ্রুত গ্রেফতার করে থানা হেফাজতে নেয় । পরে আসামির বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠালে আসমিকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Print [1]