ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

মোহাম্মদ নাসিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সাবেক সদস্য মোহাম্মদ নাসিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ১৩ জুন ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে ঢাকার বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা এবং এতিম খানায় খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়াও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সকালে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও প্রয়াত মোহাম্মদ নাসিমের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। সকাল ৮টা থেকে দিনব্যাপী কুরানখানি ও বিকেলে শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে দোয়া ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। এদিকে রায়গঞ্জ ও কাজিপুরে সোমবার দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জ উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ নাসিম। তার বাবা শহীদ এম মনসুর আলী বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। যিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রাক্কালে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে গঠিত বাংলাদেশ সরকারের অর্থ, শিল্প ও বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পারিবারিক জীবনে মোহাম্মদ নাসিম তিন সন্তানের জনক ছিলেন। তার স্ত্রী নাম লায়লা আরজুমান্দ। বড় ছেলে তানভীর শাকিল জয় সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য। তিনি জাতীয় সংসদের সদস্য হিসেবে ৬ বার নির্বাচিত হয়েছেন। ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪ এবং ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ সালে বিরোধী দলীয় চিফ হুইপ, ১৯৯৬ সালে আাওয়ামী লীগ সরকারের গণপূর্ত, ডাক, তার ও টেলিযোগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং ২০১৪ সালে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

মোহাম্মদ নাসিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

আপডেট টাইম : ০৩:৩৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩