ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
তানোরে পরোকিয়া করতে গিয়ে পালিয়ে রক্ষা হ্যান্ডকাপসহ আসামি ছিনতাইয়ের পর হ্যান্ডকাপ ফেরত পেলেও গ্রেফতার হয়নি আসামি বিএনপির সদস্যসচিবের স্থায়ী বহিস্কার, কেন্দ্রীয় বিএনপির সদস্য হাসান মামুনকে পূর্নবহালের দাবিতে সংবাদ সম্মেলন। মো.জাকির হোসেন হাওলাদার, গৌরনদীতে সাংবাদিকতা নিয়ে মন্ত্রীর মন্তব্য: “ভুলের কারণে পেশা প্রশ্নবিদ্ধ” নাসিরনগরে সাংসদ এম এ হান্নানকে এম পিকে গণ নাগরিক সংবর্ধনা প্রদান ভেড়ামারায় অস্ত্র গুলি সহ ৩ আন্ত- জেলা ডাকাত গ্রেফতার পণ্য কিনে ফ্রিজসহ একাধিক উপহার পেয়ে খুশি ক্রেতারা রাজশাহীর পবায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক

ময়মনসিংহের গৌরপুরে বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: ময়মনসিংহ গৌরীপুর উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আজ ০৬ আগস্ট ২০২১ খ্রিঃ শুক্রবার সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধা উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার জসিম উদ্দিন আহমেদ এর নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামায শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা গেছে, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের টিকুরী গ্রামের বীর মুক্তিযোদ্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জসিম উদ্দিন আহমেদ (৭২) আর নেই। তিনি গতকাল ০৫ আগস্ট ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার দুপুর ১.৩০ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে গৌরীপুর থানার পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদ এর কফিনে রাষ্ট্রীয় সম্মাননা প্রদর্শন করে ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে।

এর আগে বীর মুক্তিযোদ্ধা কফিনে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিনসহ অন্য বীর মুক্তিযোদ্ধাগণ।

বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদ মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় কমিটি ও ময়মনসিংহ জেলা কমিটি ছাড়াও ময়মনসিংহ মহানগর কমিটির নেতৃবৃন্দ।

Tag :
জনপ্রিয় সংবাদ

তানোরে পরোকিয়া করতে গিয়ে পালিয়ে রক্ষা

ময়মনসিংহের গৌরপুরে বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট টাইম : ০৬:০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১