ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ময়মনসিংহে ট্রাকচাপায় এক প্রকৌশলী নিহত

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: অসুস্থ্য স্ত্রীকে দেখতে হাসপাতালে আসার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক প্রকৌশলী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের রশিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী কামাল পাশা জানান, নিহত মো. রাসেল মৃধা (৩৭) নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়।

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, বৃহস্পতিবার সকালে নেত্রকোনা থেকে মোটরসাইকেলে ময়মনসিংহে আসার সময় শম্ভুগঞ্জের রশিদপুরে একটি ট্রাক তার মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রকৌশলী রাসেল নিহত হয়।

নিহত রাসেল নেত্রকোনা থেকে মোটর সাইকেলযোগে ময়মনসিংহ মেডিকেল চিকিৎসাধীন তার অসুস্থ্য স্ত্রীর কাছে আসছিলেন। নিহত প্রকৌশলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়েছে বলে জানা যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

ময়মনসিংহে ট্রাকচাপায় এক প্রকৌশলী নিহত

আপডেট টাইম : ০৭:১৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১