ঢাকা ০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যে নাগরপুরে ঈদুল ফিতর উদযাপন

 কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: আজ পবিত্র ঈদুল ফিতর। মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে ত্যাগ ও সংযমের মহিমায় প্রতিটি মুসলমানদের ঘরে ঘরে আসে ঈদুল ফিতরের বার্তা। তাই সারা বাংলাদেশের মতো টাঙ্গাইলের নাগরপুরে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ সকাল ৯ ঘটিকার সময় নাগরপুর কেন্দ্রীয় ঈদগাহ (নাগরপুর সরকারি কলেজ) মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাআত অনুষ্ঠিত হয়। এছাড়া ধারাবাহিকভাবে নাগরপুরের সদরের বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদে ঈদের অন্যান্য জামাআত অনুষ্ঠিত হয়। এই সময়ে নাগরপুর সদরের অসংখ্য মুসল্লী উক্ত নামাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নাগরপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজের ইমামতি করেন হযরত মাওলানা মোহাম্মদ আলী। তিনি পবিত্র ঈদুল ফিতর ও মাহে রমজানের গুরুত্ব সম্পর্কে উপস্থিত মুসল্লিদের সামনে সংক্ষিপ্ত আলোচনা রাখেন। এরপর ঈদুল ফিতরের নামাজের পর খুতবা শেষে দেশ ও জাতির কল্যাণ ও অগ্রগতি কামনায় সকল মুসল্লিদেরকে সাথে নিয়ে দোয়া করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যে নাগরপুরে ঈদুল ফিতর উদযাপন

আপডেট টাইম : ১১:১৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩