ঢাকা ১০:২৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় মহান বিজয় দিবস পালিত

মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হানাদার পাকিস্তানি বাহিনী বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।

প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়। ১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত অফিস, ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহ ও বাজারস্থ দোকানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দিবসটি উপলক্ষে নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ,থানা বিএনপি, জাতীয়পার্টি, জাতীয় কবিতা পরিষদ,উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সকল শ্রেণীর মানুষ দিবসের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বপ্রথম ফুলের শুভেচ্ছা দিয়ে তাদের স্মরণ করেন।

এছাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে­, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ করা হয় এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোঁদন, ইউএনও আমিনুর রহমান মিলন, অফিসার ইনচার্জ আজম উদ্দীন মাহমুদ। এ সময় উপজেলার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক,কবি,জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় মহান বিজয় দিবস পালিত

আপডেট টাইম : ০৪:৫২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১