ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই জনগণের আস্থা অর্জন করতে হবে–পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের গর্বের সম্পদ — ফরিদা ইয়াসমিন এমপি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ক্যাবের ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত মহাদেবপুরে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট খেয়ে একজনের মৃত্যু

যশোর-১ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল 

নজরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: যশোর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তিকে পরিবর্তনের দাবিতে স্থানীয় ত্যাগী নেতাকর্মীরা কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার ২৯ নভেম্বর বিকেল ৫টার দিকে শার্শা মিনি স্টেডিয়াম থেকে মিছিলটি বের হয়ে যশোর–-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে মহাসড়ক জুড়ে হাজার, হাজার মানুষের ঢল নামে।বিএনপির সদ্যঘোষিত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির মনোনয়ন ঘোষণার পর থেকে স্থানীয় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। যশোর-১ শার্শা আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন এবং উপদেষ্টা খাইরুজ্জামান মধু।

তাদের দাবি-দীর্ঘ ১৭ বছর ধরে যারা মাঠে-সংগঠনে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং স্থানীয় জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন,মনোনয়ন তাদের মধ্য থেকে দেওয়া উচিত ছিল।বিক্ষোভে অংশগ্রহণকারী কর্মীরা কাফনের কাপড় পরে প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন সংস্কারপন্থি তৃপ্তি হঠাও শার্শা বাঁচাও মনোনয়ন পরিবর্তন চাই।উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু বলেন,আমাদের কোনো ব্যক্তিগত পছন্দ নেই। কিন্তু যাদের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রয়েছে এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ আছে মনোনয়ন তাদের প্রাপ্য।দলীয় সূত্র জানায়, মনোনয়ন রিভিউর দাবিতে ১৫ দিন আগে শার্শা উপজেলার ৮৯ জন নেতাকর্মী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আবেদন পাঠান।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা

যশোর-১ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল 

আপডেট টাইম : ০৩:৪৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫