ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

যারা নির্বাচন প্রতিরোধ করতে আসবে আমরা তাদের প্রতিরোধ করব : কাদের

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: কেউ নির্বাচন প্রতিরোধ করতে এলে তাদের প্রতিরোধ করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার তেজগাঁওয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন।

ঢাকায় বিএনপি ও পুলিশের গতকালের সংঘর্ষ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, কিছু বিষয় আছে রাজনৈতিক। কিছু বিষয়ে আছে সেটা প্রশাসনিক। এখন পুলিশের সঙ্গে তাদের যে সংঘাত, গতকাল তারা গায়ে পড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলো। একটা গাড়ি পুড়িয়ে ফেলল, একটাতে আগুন দিলো, একটা ভাঙচুর করল। আমরা এতদিন বলে আসছিলাম, তারা আন্দোলনের নামে নৈরাজ্য করবে, সন্ত্রাস করবে এবং এটা তাদের পুরোনো স্বভাব। কাজেই যখন যেটাকে যেভাবে মোকাবিলা করতে হয়, সেটা উদ্ভূত পরিস্থিতিই বলে দেবে, যে কীভাবে কোন পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা সংস্থার কী দায়িত্ব।
তিনি আরও বলেন, রাজনৈতিক যেকোনো বিষয় আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। রাজনীতিরও একটা ভাষা আছে। শুধু গতকালের এই বিশৃঙ্খলাই না, এর দুই দিন আগে যে ঘটনা ঘটে গেছে, রাজশাহীতে তারা স্বয়ং প্রধানমন্ত্রীকে হুমকি দিয়েছে। তিনি কোনো সামান্য ব্যক্তি, এটা মনে করার কারণ নেই। বিএনপির জেলা আহ্বায়কও বিএনপির সেন্ট্রাল কমিটির লোক। আমি অবাক হলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা শব্দও উচ্চারণ করলেন না।

তিনি বলেন, বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এ ঘটনাটি ভালোভাবে দেখেননি। তিনি নিন্দা করেছেন। সেখানে বিএনপি থেকে কোনো দায়িত্বশীল নেতা তাদের রাজশাহীর নেতার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বিষোদগার করা প্রসঙ্গে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। সে প্রসঙ্গে শুধু স্লিপ অব টাং বলেই তাদের এক জয়েন্ট সেক্রেটারি দায়িত্ব শেষ করেছেন। এটা তো এখানেই শেষ হবে না।

কাদের বলেন, বিএনপি এখন বলছে তাদের ১০ দফা, ২৭ দফার দরকার নেই, তারা ১ দফায় আসছে। এখন আমরা তাহলে কি বুঝে নেব যে তাদের ১ দফা শেখ হাসিনাকে হত্যার দফা? শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানো, এটাই কি তাদের ১ দফা? এ ব্যাপারে বিএনপি কী বলে, আমরা তাদের বক্তব্য, তাদের নেতাদের বক্তব্য শুনতে চাই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা শান্তি সমাবেশই করে যাবে নির্বাচন পর্যন্ত। সতর্ক অবস্থানেই থাকব। আর নির্বাচন প্রতিরোধ করতে এলে আমরাও সেটা প্রতিরোধ করব। যারা নির্বাচন প্রতিরোধ করতে আসবে, আমরা তাদের প্রতিরোধ করব।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

যারা নির্বাচন প্রতিরোধ করতে আসবে আমরা তাদের প্রতিরোধ করব : কাদের

আপডেট টাইম : ০৬:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩