ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন

রাজধানীর ৫ স্থানে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

কাজি মোস্তফা রুমি :  আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।
রেলওয়ের সূচি অনুসারে, আজ প্রথম দিন ২৭ এপ্রিলের টিকিট বিক্রি হচ্ছে। কাউন্টারে বিকেল ৪টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।
রেলওয়ে সূত্র জানায়, ঈদ উপলক্ষে ৬ জোড়া বিশেষ ট্রেন চালু করা হবে। সেগুলো হলো- চাঁদপুর স্পেশাল ২ জোড়া, দেওয়ানগঞ্জ স্পেশাল ১ জোড়া, শোলাকিয়া স্পেশাল ২ জোড়া, খুলনা স্পেশাল ১ জোড়া। এসব ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না, কাউন্টার থেকে কিনতে হবে।
ঈদ উপলক্ষে এর আগে বিভিন্ন সময় টিকিট কালোবাজারির অভিযোগ পাওয়া গেছে। এজন্য এবার জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি দেখানোর বিষয়ে জোর দেওয়া হয়েছে।
এবার বিশেষ ব্যবস্থাপনায় রাজধানীর ৫টি স্থান থেকে টিকিট বিক্রি করা হচ্ছে। কমলাপুর স্টেশনে সমগ্র পশ্চিমাঞ্চল‌ ও খুলনাগামী ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। ঢাকা বিমানবন্দর স্টেশনে চট্টগ্রাম ও নোয়াখালীগামী আন্তঃনগর ট্রেনের টিকিট এবং তেজগাঁও স্টেশনে ময়মনসিংহ, জামালপুরগামী, দেওয়ানগঞ্জ স্পেশালসহ ওই অঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের এবং ফুলবাড়িয়া পুরনো রেলওয়ে স্টেশন থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।
কাউন্টার থেকে এক ব্যক্তি ৪ জনের টিকিট কাটতে পারছেন। তবে এর জন্য প্রত্যেক যাত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে। এ ছাড়া, প্রতিটি ট্রেনে নারী ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য একটি করে আলাদা কোচ সংযোজন করা হচ্ছে।
ঈদের অগ্রিম বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না বলেও জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর ৫ স্থানে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আপডেট টাইম : ১১:৩৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২