ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

রাজশাহীতে অবৈধভাবে জমি দখল ও ওয়ারিসদের বিরুদ্ধে মিথ্যা মামলা

রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীতে অবৈধভাবে জমি দখল, ওয়ারিসদের মেরে ফেলার হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় মহানগরীর কয়েরদাঁড়া মোড়ে এই সংবাদ সম্মেলন করা হয়। এসময় ভুক্তভোগী আরমান আলী, মহরম আলী, জুলমত আলী, আব্দুর রশিদসহ তাদের ওয়ারিস রফিকুল ইসলাম বজলু, ফারুক, লালচান, বাচ্চু, মহসিন, জাহাঙ্গীর ও রিপন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান রফিকুল ইসলাম বজলু। বক্তব্যে বজলু বলেন, আমরা সপুরা মৌজার আর এস খতিয়ান নং ৩১০ এবং আর এস ২৫ দাগের. ৩৭৩৭ একর জমির বিনিময়মূল্যে প্রকৃত মালিক বা ওয়ারিস। জমিটির প্রকৃত ওয়ারিস মোট ১১ জন। সেখানে একটি পক্ষ ৪ জনের থেকে ক্রয় করেন। কিন্তু সেই পক্ষটি পুরো জমিটি ভোগ দখল শুরু করেন।

আমরা তাদের থেকে কাগজপত্র দেখতে চাইলে তারা গড়িমশি শুরু করে। এঘটনায় আমরা পবা সিনিয়র সহকারি জজ আদালতে মামলা করি। সেই মামলায় গত ১ এপ্রিল ২০২৪ সালে আদালত জমিটির উপর একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। যা এখনও বলবৎ রয়েছে। উক্ত জমিতে সেই পক্ষের ইন্ধনে একই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে শফিকুল ও তার গুন্ডা বাহিনী নিয়ে দখলের চেষ্টা করে।

এসময় আমরা বাধা দিতে গেলে উল্টো আমাদের প্রানে মেরে ফেলাসহ বিভিন্ন ভাবে ক্ষতি করবে বলে হুমকি প্রদান করে। এঘটনায় আমাদের বিরুদ্ধে আরএমপির বোয়ালিয়া মডেল থানায় একটি মিথ্যা অভিযোগ করে। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই এধরনের মিথ্যা অভিযোগ প্রত্যাহারসহ আমাদের জমি বুঝে পেতে চাই।

এসময় সাংবাদিকরা বিভিন্ন ধরনের প্রশ্ন করলে তারা সকল ঘটনা ও দালিলিক কাগজপত্র দেখান। এসময় সকল ঘটনার সাক্ষি দিতে ছুটে আসেন এলাকার নারী পুরুষ। তারা বলেন, বছর দুই তিনেক আগেও সেখানে ফাঁকা ছিল। এখানকার ছেলেরা খেলাধুলা করতো। অথচ আওয়ামী সরকারের অবৈধ ক্ষমতাকে কাজে লাগিয়ে পক্ষটি রাতা রাতি বাড়ি করে ফেলে। যা অত্যন্ত অন্যায়। সংবাদ সম্মেলন শেষে অভিযুক্ত জমি দখলকারি শফিকুলের নাম্বার বার বার ফোন দিলে তিনি ফোনটি রিসিভ করেন নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

রাজশাহীতে অবৈধভাবে জমি দখল ও ওয়ারিসদের বিরুদ্ধে মিথ্যা মামলা

আপডেট টাইম : ০৮:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫