ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

রাজশাহীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজশাহী ব্যুরো চীফ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৭ বালক-বালিকা অংশগ্রহন করছে।

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় গতকাল শনিবার সকাল ১০ টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

্উদ্বোধনীতে প্রধান অতিথি বলেন, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। কিন্তু স্পন্সর ও পৃষ্ঠোপোষকতার অভাবে এই খেলা অনেকটাই মুখ থুবরে পড়েছে। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই ফুটবল খেলা হয়।

মৃত প্রায় এই ফুটবল খেলাকে আবারও জনপ্রিয় করে তুলতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্যোগ গ্রহন করেছেন। সেইসাথে ফুটবলে ব্যপক সহযোগিতা করছেন। শুধু তাই নয় তাঁর বাবা এবং মায়ের নামেও চলছে ফুটবল টুর্নামেন্ট।

ফুটবলকে চলমান রাখতে তার পক্ষ থেকে সর্বাত্বক সহযোতিা থাকবে বলে জানান প্রধান অতিথি ড. হুমায়ুন কবীর। সেইসাথে স্বাস্থ্যবিধি মেনে খেলা পরিচালান এবং খেলার জন্য খেলোয়ার ও পরিচালনাকারীদের পরামর্শ দেন তিনি।

জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার), মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, জেলা শিক্ষা অফিসার মোহা. নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, এডিএম আবু আসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও মহানগর আওয়মী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রতিযোগিতায় বালক এবং বালিকা উভয়ে ১৩টি করে দল অংশ গ্রহন করছে। এই টুর্নামেন্ট আগামী ৯ তারিখ পর্যন্ত চলবে। গতকাল উদ্বোধনী ম্যাচে বালকে বাঘা ও মোহনপুর উপজেলা অংশগ্রহন করে। এছাড়াও বিকেলে শারীরিক শিক্ষা কলেজ মাঠে দিনের অপর খেলায় বালিকাতে মতিহার ও রাজপাড়া থানা মুখোমুখি হয়। এই টুর্নামেন্টে সিটি কর্পোরেশন থেকে মোট ৪টি দল অংশ গ্রহন করছে। আগামীতে সিটি কর্পোরেশনের একটিসহ মোট ৯টি দল বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা করবে বলে জানা গেছে।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

রাজশাহীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট টাইম : ০৬:১৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১