ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

রাজশাহীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ধারাবাহিক বাজার মনিটরিং 

রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ধারাবাহিকভাবে ইফতার বাজার মনিটরিং করেছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১২ টায় নগরীর ভদ্রা মোড়ে সংস্থাটির বিশেষ টিম কাজ করেছে। ধরারবাহিক মনিটরিং এর অংশ হিসেবে ইফতার বাজার ও ফলমুলের দোকান মনিটরিং করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী জেলা কার্যালয়।
ভদ্রা বাজার এলাকার বিভিন্ন মিষ্টান্ন ভান্ডার, খাবারের হোটেল গুলোতে এই মনিটরিং করা হয়েছে।
এসময় ভদ্রা মোড়স্থ অতিথি হোটেল এন্ড রেষ্টুরেন্টসহ কয়েকটি রেষ্টুরেন্টের পোড়া তেল, ঘোল, বুরহানি, লেবেলহীন মধু জব্দ করে, সেগুলো নষ্ট করে ফেলেন জেলা কর্মকর্তা শাকিল আহম্মেদ।
তবে এই সকল প্রতিষ্ঠানের বেশির ভাগ ব্যাবসায়ীরা অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা করলেও প্রথমবারের মত সাবধান করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজশাহী জেলা কর্মকর্তা মোঃ শাকিল আহম্মেদ। প্রতিটি প্রতিষ্ঠানের কর্মচারী ও মালিকদের স্বাস্থ্য সচেতন করেছেন তিনি।  এছাড়াও নিরাপদ খাদ্য আইন ২০১৩ সম্পর্কে ব্যবসিক ও উপস্থিত সাধরণ মানুষকে অবগত করেন। তিনি সকলকে মাস্ক, হেড ক্যাপ, হ্যান্ড গ্লোবস ব্যবহার করার পরামর্শ দেন। যাদের মাস্ক, হ্যান্ড গ্লোবস, হেড ক্যাপ ছিলনা তাদেরকে  নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে দেয়া হয়েছে।
বাজার মনিটরিং ও স্বাস্থ্য সচেতন নিয়ে কথা বললে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজশাহী জেলা কর্মকর্তা শাকিল আহম্মেদ বলেন, আমরা প্রতিনিয়ত বাজার মনিটরিং করছি। এতে সাধারণ অনেকটাই খুশি হচ্ছে। প্রতিদিনের ন্যায় আজও আমরা মাহে রমজান উপলক্ষে ইফতার বাজার ও দৈনন্দিন বাজার মনিটরিং করছি। আমরা আপাতত ব্যবসায়ীদের বোঝাচ্ছি ও বিভিন্ন পরামর্শ দিচ্ছি। এরপরও যদি তারা না শোনে আমরা জরিমানা করবো ও আইনগত ব্যবস্থা নিব। আজকে কোন প্রতিষ্ঠানকে জারিমানা করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা কাউকে জরিমানা করিনি। কয়েকটি  দোকানের তেল ও কিছু পণ্য জব্দ করেছি এবং নষ্ট করেছি।  বার বার নিষেধের পরও তারা যদি এর ব্যতয় করেন তাহলে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন ১৩’র ধরা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা এভাবে প্রতিনিয়ত বাজার মনিটরিং করবো। আমাদের সাথে যোগাযোগের জন্য ১৬১৫৫  হট লাইন দেওয়া হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে

রাজশাহীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ধারাবাহিক বাজার মনিটরিং 

আপডেট টাইম : ০৫:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩