ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে ইএসডিওl

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে ইএসডিও

রাজশাহী ব্যুরো: “প্লাস্টিক দুষণের সমাধানে সামিল হই সকলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

সোমবার (৫ জুন) দুপুর ১২ টায় নগরীর পদ্মা গার্ডেনে এই কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর শুরুতে দুপুর ১২ টায় পদ্মাগার্ডেন এলাকার ক্ষুদ্র উদ্যোক্তাদের সমন্বয়ে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে সবাইকে গার্ডেন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দুইটি ডাস্টবিন ও কয়েকটি ময়লা ফেলার ঝুড়ি উপহার দিয়ে আবর্জনা পরিষ্কারের সুচনা করা হয়। এসময় প্রজেক্ট ম্যানেজার মো: লিটনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকে ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু।
পরে উদ্যোক্তাদের মাঝে পেয়ারা ও পেঁপেঁ গাছের চারা বিতরণ করেন কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু ও ইএসডিও’র জোনাল ম্যানেজার মোঃ ওমর ফারুক।

চারা বিতরণ শেষে সকলের উদ্দেশ্যে পরামর্শ ও সচেতনমুলক বক্তব্য রাখেন শরিফুল ইসলাম বাবু। তিনি বলেন, ১৯৭২ সাল থেকে সরকারি ভাবে এই দিবসটি পালিত হয়ে আসছে। ইএসডিও এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছে। শুরুতেই বলবো, আজকে এই রাজশাহীকে যেভাবে দেখছেন তার একমাত্র কারিগর কিন্তু আমাদের দুই দুবারের সফল মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ভাই। এই পদ্মা গার্ডেন, পদ্মা গার্ডেন ছিলনা। এটা ছিল ভাগাড়। পাশেই দেশের বিখ্যাত শাহমুখদুম বাবার মাজার। এখানে প্রচুর ফকির মিস্কিন থাকে। তাদের মল ত্যাগের জায়গা ছিল আজকের এই পদ্মা গার্ডেন। কোটি কোটি টাকা ব্যয় আর লিটন ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের ফলে এইটিকে বিনোদন কেন্দ্রে রুপান্তর করা সম্ভব হয়েছে। তাই বলবো আপনারা সবাই পরিবেশ বান্ধব হবেন এবং এলাকাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আজকে যে চারা দেওয়া হলো, চাইলে আপনারা এই পদ্মা পাড়ে লাগাতে পারবেন। এছাড়াও তিনি পরিবেশ সুন্দর রাখতে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করেন।

এসময় উপস্থিত ছিলেন ইএসডিও’র এপিসি মোঃ তাসবীর আহমদ খাঁন, এরিয়া ম্যানেজার মোঃ রিয়াজুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোঃ আশরাফুল হক, শাখা ব্যবস্থাপক মোঃ সাইদুল ইসলাম, একাউন্ট এন্ড প্রকিউরমেন্ট অফিসার মোঃ রাকিব হাসান, মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মোঃ মঞ্জুরুল ইসলাম, টেকনিক্যাল অফিসার) ফারজানা আক্তারসহ প্রমূখ।

উল্লেখ্য, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোীতায় ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র মাধ্যমে বাস্তবায়িত “টেকসই ও স্বাস্থ্যকর উপায়ে বাংলাদেশের রেস্তোরাঁ এবং পথখাদ্য ব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিতকরণ (স্ট্রীট ফুড)” প্রকল্পের আওতাভূক্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে উক্ত প্রকল্পের মোট ২০ জন ক্ষুদ্র উদ্যোক্ত কে নিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে ইএসডিওl

আপডেট টাইম : ০৪:২৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩