ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা কারাগারে ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা

রাজশাহীতে লকডাউনে সাংবাদিককে লাঞ্চিতের ঘটনায় সাংবাদিক মহলের নিন্দা প্রকাশ

ব্যুরো চীফ: রাজশাহীতে লকডাউনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মতিহার থানা পুলিশের হাতে লাঞ্চিত হয়েছেন রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি ও রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য এম.এ.হাবিব জুয়েল।

এ ঘটনায় আরএমপি পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছে রাজশাহী মডেল প্রেসক্লাব ও রাজশাহী ঐক্য পরিষদ। ঘটনার সুত্রানুসারে জানা যায়, গতকাল বৃস্পতিবার অর্থাৎ ২৪/০৬/২০২১ ইং তারিখে বিকাল আনু: ৬.১০ মিনিটে রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি ও রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য এম.এ.হাবিব জুয়েল সংবাদ সংগ্রহের জন্য তার এক সহকর্মীর সাথে নিয়ে বিনোদপুর বাজার যাচ্ছিলেন।

এ সময় মতিহার থানাধীন তালাইমারী মোড়ে এসআই সেলিমসহ রাজশাহী পুলিশ লাইনের সদস্যরাও ডিউটিরত অবস্থায় ছিলেন। এমন সময় সাংবাদিক এম.এ.হাবিব জুয়েলকে বাইক থামানোর সময় – কুতুবুল নামের পুলিশ লাইনের একজন হাবিলদার -অশ্লীল ভাষায় – “এই বাইন….. গাড়ি থামা না হলে পা কেটে ফেলব” বলে গালি গালাজ করতে করতে গাড়ি থামাতে বলেন।

এ সময় সাংবাদিক হাবিব জুয়েল গালি গালাজ কেন করছেন বললেই ঐ হাবিলদার কুতুবুল আরোও বেশী ক্ষিপ্র হয়ে ঐ সাংবাদিককে গালি গালাজ করতে থাকেন। পরবর্তীতে রাস্তার অপর প্রান্ত থেকে মতিহার থানার এসআই সেলিম ও কন্সটেবল জলিল এসে সাংবাদিক হাবিব জুয়েলকে বুকে ধাক্কা দিয়ে ক্ষিপ্ত হয়ে বলেন – ঐ মিয়া এত কথা বলেন কেন গাড়িতে উঠে চলে যান।

যদি না যান তাহলে কিন্তু বিষয়টা ভালো হবেনা। এমন সময় কাউকে কিছু না বলেই ঘটনাস্থল ত্যাগ করেন হাবিব জুয়েল। তবে উক্ত ঘটনার সময় রাজশাহীর অন্যতম নিউজ পোর্টাল বাংলার জনপদ লকডাউনের ভিডিও লাইভ করার সময় উক্ত ঘটনাটি বাংলার জনপদের ক্যামেরাতেও উঠে আসে।

সেই ভিডিওতে স্পস্ট প্রতীয়মান হয় যে, একজন সাংবাদিককে কিভাবে পুলিশের এসআই এবং একজন কন্সটেবল বুকের উপর ধাক্কা দিয়ে কথা বলছেন। উক্ত ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদ ও রাজশাহী মডেল প্রেসক্লাব। সংগঠন দুটি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,এটা উদ্দেশ্য প্রণোদিত।

রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক ড.আবু ইউসুফ সেলিম সদস্য ও সচিব ইয়াকুব শিকদার পৃথক বিবৃতিতে বলেন, উদ্ধর্তন পুলিশ অফিসারদের নিকট দাবি, অতিদ্রুত লাঞ্চিতকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে হবে। অন্যথায় সাংবাদিকরা বৃহত্তর আন্দোলনে যাবে। রাজশাহী মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল করিম ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম চপল -উক্ত ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা কারাগারে

রাজশাহীতে লকডাউনে সাংবাদিককে লাঞ্চিতের ঘটনায় সাংবাদিক মহলের নিন্দা প্রকাশ

আপডেট টাইম : ০৬:২৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১