ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

রাজশাহীতে হরিজন পল্লীতে দুর্বৃত্তের হামলা

রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মহানগরীর হেতেমখাঁ সংলগ্ন হরিজন পল্লীতে হামলা করেছে দুর্বৃত্তরা। এতে ঐ এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

২০ ফেব্রুয়ারী ২০২৩ রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবী ১৯ তারিখ রাতে পারিবারিক প্রয়োজনে এলাকার পাশের দোকানে যায় শ্রী রঞ্জন কুমার দাসের ছেলে প্রিন্স (১৫) ও শ্রী সোনা বাবুর ছেলে উদয় (১৫)। সেখানে তাদের পুর্ব পরিচিত হেতেমখাঁ ফকিরপাড়া এলাকার দুইজনের সাথে কথা কাটাকাটি হয় এবং তারা সেখান থেকে চলে আসে। কিন্তু পরবর্তিতে সেই ইস্যুর সূত্রধরে পরের দিন আবারও তাদের মধ্য ধাক্কাধাক্কি হয়। এতে ফকিরপাড়ার সেই ছেলে গুলো মার খায় এবং তারা ফিরে এসে বড়দের জানাই। এরপর ফকিরপাড়ার একটি গ্রুপ হরিজন পল্লীতে গিয়ে হামলা করে। এঘটনায় ঐ এলাকার কয়েকটি দরজা জানালায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এরপর হরিজন পল্লী থেকে বোয়ালিয়া মডেল থানায় ফোন দিলে দ্রুত দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ উপস্থিত হয়ে উত্তেজিত পরিবেশ নিয়ন্ত্রণে আনে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে এই ঘটনায় হরিজন পল্লীর মোড়ল শ্রী শেখর হেলা বাদী হয়ে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
ঘটনার পরে খবর পেয়ে ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম তজু উপস্থিত হয়ে এলাকা পরিদর্শন করেছেন এবং হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এবিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী বলেন, এই পল্লীতে কে বা কারা প্রবেশ করে হামলা করেছে। হামলায় তেমন কোন ক্ষতি হয়নি। তবে হামলা যারাই করুক না কেন তাদের ছাড় দেওয়া হবে না। আমরা চেষ্টা করছি এই হামলার সাথে জড়িতদের গ্রেফতার করার।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে হরিজন পল্লীতে দুর্বৃত্তের হামলা

আপডেট টাইম : ১২:৫২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩