ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

রাজশাহীর পুঠিয়ায় ভ্রাম্যমান অভিযান

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর পুঠিয়ায় উপজেলার মাইপাড়া বাজারে একটি সেমাই ও গুড় কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় মানহীন পণ্য ও সেমাইয়ের মধ্যে ঘি-স্প্রে করে কৃত্রিমভাবে স্মেল আনার অভিযোগে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবিষয়ে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন, উপজেলাবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে এ ধরনের অভিযান চলমান থাকবে।