ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কৃষকের প্রশ্ন,ফসল ফলিয়েও ন্যায্য মূল্য নেই; আর কত? ৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, বিজয়ী মির্জা ফখরুল ঘোড়াঘাটে দাম্পত্য কলহের বলি শিশু তাসপিয়া সৎ বাবা গ্রেপ্তার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ভেড়ামারায় যুবক গ্রেফতার, থানায় মামলা নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত কানিহাটি চা বাগানে কর্মবিরতি,পঞ্চায়েত কমিটি অপসারণের দাবি ভেড়ামারায় স্কাউটিং ও কাবিং কার্যক্রম গতিশীল করতে চার ইউনিট পরিদর্শন শার্শায় ১০ লিটার বাংলা মদসহ যুবক গ্রেপ্তার টাকাও গেছে,স্বপ্নও গেছে: ন্যায়বিচারের দাবিতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুমঃ অভিযোগের আড়ালে কী ঘটছে ? 

রাজশাহী বিভাগীয় কমিশনারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

মাজহারুল ইসলাম চপল, ব্যুরো চীফঃ করোনাভাইরাস এর বিস্তার ও প্রাদুর্ভাবের ফলে অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৩০০ জনকে ঈদ উপহার তুলে দেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ুন কবির ।

সোমবার (১০ মে) সকাল ১১টায় রিভারভিউ কালেক্টরেট স্কুল মাঠে রাজশাহী বিভাগীয় কমিশনারের আয়োজনে ঈদ উপহার বিতরণ করা হয়। এই উপহার বিতরণ কালে বিভাগীয় কমিশনার বলেন , বিশ্বে যে, করোনা মহামারি চলছে তাতে শুধু বাংলাদেশ না বিশ্বের বহু দেশ বিপর্যস্ত হয়েছে।

তবে এই মহামারির শুরু থেকে আমাদের সরকার তথা জননেত্রী শেখ হাসিনা অনেক সচেতন থেকে করোনা মোকাবেলা করেছেন যা আপনারা দেখেছেন। আমাদের পার্শবর্তী দেশ ভারতের অবস্থা খুবই খারাপ। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বর্তমানে বাংলাদেশে ঢুকে পড়েছে। তাই সবাই খুব সাবধানে থাকতে হবে। মাক্স ছাড়া কেউ বের হবেন না।

বর্তমানে যারা করোনা প্রাদুর্ভাবের ফলে কর্মহীন হয়েছে, এরকম ৩৮০ জন অসহায় কর্মহীন মানুষকে প্রধানমন্ত্রীর ঘোষিত ঈদ উপহার আমরা প্রধান মন্ত্রীর পক্ষ থেকে দিতে সক্ষম হয়েছি। পরবর্তীতে দেশের অবস্থা বিবেচনা করে আরও কর্মসূচি হাতে নিব। আজ যে উপহার দেওয়া হচ্ছে তার মধ্যে ১০ কেজি চাল, ৫০০ গ্রাম লাচ্চা সেমাই, ১ কেজি চিনি, ১ কেজি সোয়াবিন তেল, ১ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম গুড়া দুধ রয়েছে।

এই উপহার বিতরণে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের সম্মানিত জেলা প্রশাসক আব্দুল জলিল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( রাজস্ব) মোঃ জিয়াউল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( রাজস্ব) ডঃ মোঃ আব্দুল মান্নান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( উন্নয়ন ও আইসিটি) এ এন এম মইনুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ডঃ চিত্রলেখা নাজনীন, একান্ত সচিব মোঃ সাইফ উল আরেফিন, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, মিডিয়া মুখ্যপাত্র অভিজিৎ সরকার সহ অন্যান কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কৃষকের প্রশ্ন,ফসল ফলিয়েও ন্যায্য মূল্য নেই; আর কত?

রাজশাহী বিভাগীয় কমিশনারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

আপডেট টাইম : ০৬:৫০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১