ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

রাণীশংকৈলে কাটতে শুরু করেছে আমন ধান ভালো দাম থাকায় কৃষকের মুখে হাসি

মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে শুরু হয়েছে আগাম ধান কাটার উৎসব। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান কৃষকের ঘরে ওঠে। কিন্তু এবার অনেক কৃষক আগাম জাতের আমন ধান আবাদ করেছেন। এরই মধ্যে সেসব ক্ষেতের ধান কাটা শুরু হয়েছে।

পোকার আক্রমণ আর নানা রোগবালাইয় এবং তিনটি বন্যার পরেও এবার আমনের বাম্পার ফলন পাচ্ছেন কৃষকরা। বর্তমানে ধানের মূল্য বেশি থাকায় লাভবান হওয়ার আশায় মুখ ভরা হাসি নিয়ে আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত এ উপজেলার কৃষকেরা।

কৃষি অফিস সূত্রে জানা যায়, রাণীশংকৈল উপজেলায় আমন মৌসুমে ২১ হাজার চারশত ৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমন ধানের চাষ করা হয়েছে। এর মধ্যে স্থানীয় উদ্ভাবিত স্বল্প জীবনকালের ধান চারশত ৫০ , হাইব্রিড চার হাজার ৮ শত ৫০ , এবং উপসি ১৬ হাজার একশত ৫০ , ও বিভিন্ন প্রকার উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের চাষ হয়েছে মোট আবাদের শতকরা ৫ ভাগ অর্থাৎ ২১ হাজার চারশত ৫০ হেক্টর।

রাণীশংকৈল উপজেলার রাউত নগর গ্রামের কয়েকজন কৃষক জানান, এ মৌসুমে ৮ বিঘা জমিতে বিনা- সেভেন ৭ জাতের ধান চাষ করেছি। বিঘা প্রতি ২২ থেকে ২৩ মণ ফলন হচ্ছে। গত বছরও একই জমিতে একই জাতের ধানের চাষ করে ফলন কম পেয়ে কম দামে বিক্রি করেছিলাম। এ বছর ফলন কিছুটা বেশি, ও দামও বেশি।

রাণীশংকৈল উপজেলা কৃষিবিদ অফিসার সঞ্চয় দেব নাথ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় চাষিরা ভাল ফলন পাচ্ছেন। বর্তমানে বাজারে ধানের দাম বেশি। কৃষকরা যদি আরো দেরিতে ধান বিক্রি করে তাহলে আরও ভালো দাম পাবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

রাণীশংকৈলে কাটতে শুরু করেছে আমন ধান ভালো দাম থাকায় কৃষকের মুখে হাসি

আপডেট টাইম : ০৬:৩১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০