ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ‘প্রকৃতি ফাইন আর্টস ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টার’-এর শুভ উদ্বোধন তেল নিয়ে কারসাজি রাজশাহীর রহমান ফিলিং স্টেশনে দৌলতপুরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, পেরেক ঢুকিয়ে যুবককে হত্যাচেষ্টা কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়া ঘিরে হট্টগোল, পুলিশ আহত রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ ও  রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন  পোরশায় স্ত্রীকে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে হত্যা -ঘাতক স্বামী গ্রেফতার  তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ নওগাঁয় ২০ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার

লক্ষ্মীপুরের ব্যবসায়ীর উপর সন্ত্রাসী কায়দায় হামলা, গ্রেফতার ১

সোহেল হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা সোনাপুর মৌলভী বাজারের কাপড় ব্যবসায়ী মোঃ রনির উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালায় একই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক (পাটনার) মোঃ আলমগীর হোসেন। ঘটনার পর বাদী পক্ষ রামগঞ্জ থানায় নিয়মিত মামলা করলে পুলিশ আলমগীরের ছোট ভাই খোকনকে গ্রেপ্তার করেন।বুধবার, (১২ জানুয়ারি) সকাল আনুমানিক ১১ টায় এই ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, সোনাপুর মৌলভী বাজারের ইনসাফ ফেব্রিক্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী তুরাগকে কেন্দ্র করে একই প্রতিষ্ঠানের মালিক মোঃ আলমগীর ও রনির সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলমগীর হোসেন উত্তেজিত হয়ে রনিকে দেশীয় অস্ত্র দিয়ে আগাত করেন। পরে পড়ে গিয়ে রনির পা ভেঙে যায়।

স্থানীয়রা রনিকে রামগঞ্জ সরকারি হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। বাদীপক্ষ রামগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করেন। রামগঞ্জ থানার নবাগত (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনার পর স্থানে পুলিশ পাঠানো হয়। নিয়মিত মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ‘প্রকৃতি ফাইন আর্টস ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টার’-এর শুভ উদ্বোধন

লক্ষ্মীপুরের ব্যবসায়ীর উপর সন্ত্রাসী কায়দায় হামলা, গ্রেফতার ১

আপডেট টাইম : ০৮:০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২